মোঃ সাইফুল ইসলাম আকাশ।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন লঞ্চ ঘাটে চাঁদাবাজি বন্ধে,বিপণনি,পোশাক শিল্প,কাঁচা বাজার সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ঘাট,দোকান ও বাজার মনিটরিং করেছেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ও ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক।৩০ শে মার্চ রবিবার দুপুর ২টায় ইলিশা লঞ্চঘাট,ভোলা পৌর বাজার সহ বিভিন্ন বাজারে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান ও ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হকের নেতৃত্বে এই মনিটরিং করা হয়। এ সময় অবৈধভাবে বাজার দখল করা ফুটপাতে দোকান উচ্ছেদ করেন পুলিশ সুপার।

জানা গেছে,পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চঘাটে অতিরিক্ত ঘাট টিকেট আদায়,গরুও খাসির মাংস উচ্চ মূল্যে বিক্রি করা,পোশাকের দাম বৃদ্ধি,প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ নিত্যপণ্যের দাম স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য রবিবার দুপুরে মনিটরিংয়ে যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পুরো লঞ্চ ও ফেরিঘাট ঘুরে দেখেন এবং ঢাকা-চট্টগ্রাম লক্ষীপুর হতে আগত ও বহি:গামী যাত্রী সাধারণের সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও পল্টুনে দাঁড়িয়ে থাকা বিভিন্ন লঞ্চগুলোতে ঘুরে দেখেন। এসময় ঘাটে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। যাত্রীসেবায় যেন কােন ধরনের অবহেলা বা যাত্রীরা যেন কোন হয়রানি না হয় সে ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন।
যাত্রীদের নিরাপত্তায় ইলিশা লঞ্চ ও ফেরিঘাটে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও পরিস্থিতির অবনতি সম্পর্কে পুলিশের নিকট অভিযোগ/অবহিত করতে অনুরোধ করেন।
এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক আজকের পত্রিকাকে বলেন,ভোলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোলা জেলা পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে,যে কোন প্রকার অপীতিকার ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে ভোলা জেলা পুলিশ,ভোলার ১০ টি থানায় আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছেন বলেও জানান তিনি
এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন,ভোলার লঞ্চঘাটে ৫ টাকার টিকেট ১০টাকা আদায় বন্ধ করে ৫ টাকা নির্ধারণ,যাত্রী হয়রানি বন্ধ,বাজার নিয়ন্ত্রণ সহ জনস্বার্থে ঈদুল ফিতরের সকল কিছু যেন সহনীয় পর্যায়ে থাকে এজন্য সরজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছি,জনস্বার্থে ঈদে জেলা প্রশাসন কর্তৃক মনিটরিং অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভোলা সদর থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।