মোঃ সাইফুল ইসলাম আকাশ।।ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
২৬ শে মার্চ বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহান উদ্দিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ মেহেদী হাসান শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এরপর সকাল ৯টার দিকে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
কুচকাওয়াজ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি)মোঃ মাইদুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিরুপম সরকার সোহাগ,বোরহানউদ্দিন থানার ওসি মুহাম্মদ সিদ্দিকুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুর হোসেন খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সালেম,উপজেলা সমবায় কর্মকর্তা এনামুল হক,উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মনজুর এ এলাহি মোঃ আল আমিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম,উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান,পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল বাড়ে,উপজেলা ভেটেনারি সার্জন,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।