• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

মোঃ সাইফুল ইসলাম আকাশ / ১৯৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ।।ভোলার বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান সহ মোঃ পারভেজ,মাইনুদ্দিন,জসিম সহ ৪ জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
মোঃ হান্নান সাংবাদিকদের বলেন,আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি,আমি ১৯৮৫ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত আছি,বর্তমানে ইউনিয়ন বিএনপি’র সদস্য এবং ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্বরত রয়েছি,আমার প্রতিপক্ষ মোঃ মিরাজ,ওবায়দুল্লাহ,আব্দুল্লাহ,রফিক,আলমগীর আমাকে সামাজিকভাবে হেয়প্রতি পূর্ণ করার জন্য আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও বোরহানউদ্দিন থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন যাহার কোন ভিত্তি বা প্রমাণ নেই।
তিনি বলেন,যাহারা আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন তারা এলাকার মাদকের সাথে জড়িত আমি এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন,তাদের সাথে আমার পারিবারিক জমি সংক্রান্ত সামান্য বিরোধ আছে,এই সূত্র কে কেন্দ্র করে মিরাজ নামের একজনের মাথা বেলেট দিয়ে কেটে আমি মাথা ফাটিয়েছি এবং আঘাত করেছি,আমি সহ আমার ছেলে,ভাতিজা ৪ জনের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ থানায় করেছেন যার কোন ভিত্তি নেই যদি এমন কোন স্পষ্ট প্রমাণ থাকে,তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হবে আমি তাই মাথা পেতে নেব,তাদের নিজস্ব ফার্মেসি আছে,সেখানে গিয়ে তারা বেলেট দিয়ে মাথা কেটে আজকে আমার নামে একটি মিথ্যা অভিযোগ ও নাটক দাড় করিয়ে আমার সামাজিকভাবে সম্মানহানি করেছে,আমি মাদকের বিরুদ্ধে এলাকায় জিরো টলারেন্স ঘোষণা করেছি কিন্তু আমি মাদকের সাথে জড়িত একথা বলে আমার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করছে অথচ তারাই মাদকের সাথে জড়িত,আমি তাদের বাধা দেই তাই তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, আমি এর বিচার দাবি করছি।
এদিকে স্থানীয়রা জানান,২ দিন পূর্বে অভিযুক্ত ও অভিযোগকারীদের সাথে কথা কাটাকাটি হয়েছে সর্বশেষ হাতাহাতি হয়েছে,হান্নান হাতাহাতি অবস্থায় ২ পক্ষকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন,তিনি এর সাথে জড়িত নয় তবে মাটা ফাটিয়ে দেওয়া দেওয়া বা রক্তাক্ত করার বিষয়টি তারা দেখেননি বা জানেনও না।
এ বিষয়ে জানতে চাইলে বোরহান উদ্দিন থানার ওসি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন,কারো সম্মানহানি হয় ঘটনা সত্য নয় অথবা এরকম কোন মিথ্যা অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ