• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে সাংবাদিকের উপর সন্ত্রাসীর হামলা

প্রতিবেদকের নাম: / ২৬০ বার ভিউ
আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪

ভোলা থেকে প্রকাশিত স্থানীয় “দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার স্টাফ রিপোর্টার জুয়েল মাস্টারকে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার রাতে বোরহানউদ্দিন উপজেলার নুরমিয়ারহাট বাজারের নুরীয়া দাখিল মাদ্রাসার সামনে রাতে এ হামলা চালায় সন্ত্রাসীরা।

এসময় সাংবাদিক জুয়েল মাস্টারকে অচেতন অবস্থায়
স্থানীয় লোক উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে রেফার করেন চিকিৎসক। সেখানে জ্ঞান ফিরে হামলাকারীদের নাম বলেন সাংবাদিক জাুয়েল মাস্টার।

একই এলাকায় হামলাকারী দের বাড়ি হওয়াতে তারা এ-ই অতর্কিত হামলা চালায়।  সাংবাদিক জুয়েল মাস্টারের সাথে থাকা মোবাইলসহ ক্যামেরা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

স্থানীয়রা জানান, হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ কয়েকটি মামলার তদন্ত চলছে। এসব ঘটনা নিয়ে দৈনিক ভোলা টাইমস্ পত্রিকায় সংবাদ প্রকাশ করে সাংবাদিক জুয়েল মাস্টার। এরপর থেকেই সাংবাদিক জুয়েল মাস্টারের উপর ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। তারই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে
শুক্রবার রাতে সাংবাদিক জুয়েল মাস্টারকে পিটিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করা হয়।

সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

এ ঘটনায় শনিবার ঘটনাস্থলে বোরহানউদ্দিন থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময়
অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আক্তার জানান, সাংবাদিক জুয়েল মাস্টারের উপর হামলা কারীদেরকে দ্রুত গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ