• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে স্বপ্নের ঠিকানায় উঠলেন ভূমিহীন ও গৃহহীন আরো ৩৬৫ পরিবার

মোঃ সাইফুল ইসলাম আকাশ / ১৯০ বার ভিউ
আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমিসহ সেমিপাকা বসতঘর পেয়েছেন আরো ৩৬৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে সারাদেশে একযোগে ১৮হাজার ৫৬৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তরের আয়োজন করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
এ সময় বোরহানউদ্দিনে ৩৬৫ পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এদেশের সকল মানুষ এখন শান্তিতে রয়েছে। শেখ হাসিনার সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে দেশের জনগণের। এজন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী প্রকৌশলী(এলজিইডি) মাইদুল ইসলাম খান,বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল,বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকতা মনোজ কুমার সাহা,বোরহানউদ্দিন উপজেলা শিক্ষা কর্মকতা নাজমুল ইসলাম,বোরহানউদ্দিন উপজেলা হিসাবরক্ষণ কর্মকতা মোঃ ছালেম,বোরহানউদ্দিন উপজেলা সমবায় কর্মকতা এনামুল হক,বোরহানউদ্দিন উপজেলা নিবার্চন কর্মকতা মনজুর হোসেন,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম,বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হিরা,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আকতারুন নেছা রিনু,বোরহানউদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা চামেলী বেগম,যুব উন্নয়ন কর্মকতা মিজানুর রহমান,প্রানী সম্পদ কর্মকতা ডাঃকে.এম.আসাদুজ্জামান,বোরহানউদ্দিন উপজেলা উপ-সহকারি প্রকৌশলী(জনস্বাস্থ্য) মাহফুজুর রহমান,বোরহানউদ্দিন উপজেলা উপ-সহকারি প্রকৌশলী(এলজিইডি) জসিম উদ্দিন,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, হাসাননগর ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী,কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব কাজী দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুল,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ