• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ১৩ জুয়ারী আটক

মোঃ সাইফুল ইসলাম আকাশ / ১৮০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২১ জুন, ২০২৪

ভোলার বোরহানউদ্দিনে জুয়ার আসর থেকে ১৩ জুয়ারি কে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার ২০ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম এর তত্ত্বাবধায়নে বোরহানউদ্দিন থানার এসআই জি.এম সাহাবুল ও বোরহানউদ্দিন থানার এসআই মোঃ মনির হোসেনের নেতৃত্বে
বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চকডোষ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ লোকমান,মনির,ইব্রাহিম,আকবর,সোহাগ,ইসমাইল,মোঃ জসিম,কামরুল,রুবেল,মিজানুর রহমান,জিয়া,মোঃ মিজান ও আক্তার সহ ১৩ জনকে জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে আটক করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,বৃহস্পতিবার রাতে জুয়ার আসর থেকে ১৩ জনকে আটক করে শুক্রবার ২১ জুন দুপুরে মামলার মাধ্যমে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ