• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ভোলায় অসহায় পরিবারের জমি জোরপূর্বক আত্মসাধের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার / ২৯২ বার ভিউ
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার।।ভোলায় অসহায় পরিবারের জমি আত্মসাধের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। ভোলা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের অসহায় পরিবারের জমি আত্মসাধের অভিযোগে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় ভোলা শহরের কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বলেন, আমরা মদনপুর ইউনিয়নের জনগন আপনাদের নিকট সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ করিতেছি যে। আমরা আমাদের পৈত্তিক ভাবে প্রাপ্ত সম্পত্তি আঃলীগের আমলে দখল নিয়ে ভোগ দখল করিয়া আসিতেছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় উক্ত ইউনিয়নের চকেট জামাল, আলাউদ্দিন, কামাল মেম্বার, মনির সাজি, আবু সাইদ বয়াতী সহ চিহ্নিত কিছু ভূমি দস্যু আমাদের জমি জোর পূর্বক দখল করে নিয়ে যায়।

এ সময় তারা আরো বলেন, আপনারা জানেন চকেট জামাল যুবলীগ কর্মী টিটু হত্যার প্রধান আসামী। এবং চিহ্নিত ভূমি ও বালু দস্যু। চকেট জামাল তাহার সহযোগী আলাউদ্দিন সহ সন্ত্রাসীদের দিয়ে আমাদের জমি অনত্র বন্ধক রেখে ভোগ দখল করে। আমাদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আমাদেরকে।

উক্ত বিষয়ে ভুক্তভোগী পরিবার, জেলা পুলিশ সুপার, কোষ্ট গার্ড, নৌ-বাহিনীর প্রধানের নিকট লিখিত ভাবে অভিযোগ করেছে। কিন্তু আমরা কোন ধরনের সহায়তা তাহাদের কাছ থেকে পাইনি। উক্ত ভূমি দস্যু চকেট জামাল তাহার অবৈধ টাকার মাধ্যমে প্রশাসন ম্যানেজ করে আমাদের উল্টো হয়রানী করে। ভূমি দস্যু চকেট জামাল আমাদের বলে আমি পার্থ ও হাফিজ ইব্রাহিমের লোক আমাকে কেউ কিছু করতে পারবে না।

তারা আরো বলেন, তোরা উক্ত জমিতে আসলে তোদের মেরে ফেলবো। অসহায় ভুক্তভোগীরা উক্ত জমির সমস্যা সমাধানের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ভাইকে জানিয়েছে তিনি আমাদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান তারা। কিন্তু এখন পর্যন্ত আমরা কোন ফয়সালা পাইনি। তারা আরো বলেন, আমাদের বোধগম্য হয়না। একজন হত্যা মামলার আসামী, ভূমি দস্যু কিভাবে রাজত্ব করে যাচ্ছে। তাহলে আমাদের প্রশাসন কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পায়। পাশাপাশি চকেট জামালের বিরুদ্ধে টিটু হত্যার সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এখন পর্যন্ত হয়নি কেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, এমতাবস্থায় আপনাদের মাধ্যমে। আমরা যাহাতে আমাদের জমি ফেরত পাইতে পারি। ভোগ দখলে যেতে পারি তাহার জন্য গণমাধ্যমের প্রচারের মাধ্যমে প্রশাসনের নজরে আনার জন্য। আমরা অনেক আশা নিয়ে আজকের সংবাদ সম্মেলন করেছি।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ