স্টাফ রিপোর্টার।।ভোলায় আন্তঃ চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে ভোলা মডেল থানা পুলিশ। এ সময় ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, শুভ (২৩), মোঃ ওয়াশিম (২১) ও মোঃ শাকিল (৩০)।
মঙ্গলবার (২০ মে) রাতে ভোলা ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট বাজারস্থ মডেল মসজিদের বিপরীতে আক্তার গ্যারেজ এর সামনে পাকা রাস্তার উপরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়।
ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সূপার (এডমিন এন্ড ফিনান্স) সোহান সরকার বুধবার (২১ মে) দুপরে এক প্রেস ব্রিফিং এ জানান,
গত ২০/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ৮টার দিকে ভোলা সদর মডেল থানাধীন এলাকায় এসআই (নিঃ)/ইসমাইল হোসেন, এসআই/সিদ্দিকুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ জয়েন পেট্রোল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানাধীন ব্যাংকেরহাট বাজারসহ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে।
এসময় ০৫টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার সহ মোঃ শুভ (২৩), মোঃ ওয়াসিম (২১), ও মোঃ শাকিল (৩০), কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা আন্তজেলা মটরসাইকেল চোর চক্রের সক্রীয় সদস্য। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।