আশরাফুল আলম সজিব।।ভোলায় ইট ভাটা মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সভাপতি মোশাররফ হোসেন দুলালকে প্রধান উপদেষ্টা (মিতা ব্রিকস) করে সভাপতি হিসেবে ভোলাজেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলম (জনতা ব্রিকস) ও যুবদল নেতা মোঃ তরিকুল ইসলাম কায়েদ (ফ্রেন্ডস্ ব্রিকস) কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার ১৪ ডিসেম্বর হোটেল দি-প্যাপিলন কনভেনশন সেন্টারে ভোলা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৭ সদস্য বিশিষ্ট আগামী ৩ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আল এমরান হোসেন (মেঘনা ব্রিকস), সহ-সভাপতি হিসেবে, আব্দুল কাদের খোকন গোলদার (সোনালী ব্রিকস), আইয়ুব আলী আবু (মুকুল ব্রিকস), মনিরুল ইসলাম মামুন (শামীমা ব্রিকস), ছাদেক মিয়া ঝন্টু (আকিম ব্রিকস)। যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে, মোঃ জাহিদুর রহমান (জাহিদ ব্রিকস), মোঃ নোমান হোসেন (রংধনু ব্রিকস), ওমর ফারুক বাবুল (মোহনা ব্রিকস), সাংগঠনিক সম্পাদক হিসেবে, মোঃ মনিরুজ্জামান কবির (পদ্মা ব্রিকস), সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন (তুলি ব্রিকস)। দপ্তর সম্পাদক, বাহালুল ইসলাম (আফিয়া ব্রিকস)। কোষাধ্যক্ষ মোঃ আজিজুর রহমান মিনহাজ (রহমান ব্রিকস)। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, (১) মোঃ হেলাল উদ্দিন (একতা ব্রিকস), (২) মনজুরুল আলম সায়েম (মাইসা ব্রিকস), (৩) আবুল কালাম খান (খান ব্রিকস), (৪) নুরুল ইসলাম (রুপালি ব্রিকস), (৫) জসিম হাওলাদার (এসএনএস ব্রিকস) (৬) রিয়াদ শিকদার (পদ্মা ব্রিকস), (৭) মেহেদী হাসান (মালা ব্রিকস), (৮) সাইদুর রহমান বাবু (রুপসা ব্রিকস), (৯) মাইনুউদ্দিন (মাহি ব্রিকস), (১০) আমির হোসেন (মায়ের দোয়া ব্রিকস), (১১) শহিদুল ইসলাম (মিতালি ব্রিকস)।