• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

ভোলায় ইসলামী আন্দোলন পৌর শাখার নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ২৩১ বার ভিউ
আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪

ভোলায় ইসলামী আন্দোলন পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ মে) ভোলা শহরস্থ দিদার জামে মসজিদে এ কমিটি ঘোষণা করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর পৌর কমিটির উদ্যোগে পৌর কমিটির আহবায়ক মাওলানা আক্তার হোসেন ভুইঁয়া’র সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন জেলা দপ্তর সম্পাদক এইচএম ইব্রাহিম খলিল, ভোলা সদর থানার সভাপতি এইচ এম আব্দুর রব, ভোলা সদর থানা শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ জহুরুল ইসলাম
প্রধান অতিথি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ও শপথ বাক্য পাঠ করান। নতুন কমিটির সদস্যরা হলেন সভাপতি মাওলানা আখতার হোসাইন, সহ-সভাপতি শেখ মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন আশরাফি।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ