• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

ভোলায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা, পৌরসভার তিন গাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার।। / ১৫১ বার ভিউ
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার।। ভোলার নতুন বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দূর্বৃত্তরা পৌরসভার তিনটি ময়লা বহনকারী পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোলা পৌরসভা দীর্ঘদিন ধরে দখলমুক্ত করার জন্য হকার ও মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের একাধিকবার নোটিশ দেয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও স্থাপনা না সরানোয় শনিবার পৌর কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় হকার ও মুক্তিযোদ্ধা সংসদের কিছু লোকজনের সঙ্গে পৌর কর্মচারীদের সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন পৌর কর্মচারী আহত হন। সংঘর্ষের একপর্যায়ে দূর্বৃত্তরা পৌরসভার তিনটি গাড়িতে অগ্নিসংযোগ করে। প্রায় ৪৫ মিনিট পর স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. উমর ফারুক বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ও কিছু হকার বহু বছর ধরে পৌরসভার জায়গা দখল করে ব্যবসা চালাচ্ছিলেন। নোটিশ দেওয়ার পরও স্থাপনা না সরানোয় বাধ্য হয়ে উচ্ছেদ করা হয়।
পৌর প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, পৌরবাসীর স্বার্থে এবং যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হয়েছে। দখলবাজদের কারণে শহরের শৃঙ্খলা নষ্ট হচ্ছে।
ঘটনার পর জেলা প্রশাসক (ডিসি) মো. আজাদ জাহান ও পুলিশ সুপার (এসপি) মো. শরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।
পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ