• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ভোলায় চিকিৎসকের অবহেলায় রোগির মৃত্যু, স্বজন কর্তৃক গণধোলাই

স্টাফ রিপোর্টার / ১৮৬ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার।।ভোলা সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় মাকসুদুর রহমান নামে এক ব্যাবসায়ির মৃত্যুর অভিযোগে হাসপাতালের কর্মরত চিকিৎসক নাইমুল হাসানকে নিহতের স্বজন ও চিকিৎসা নিতে আসা রোগীরা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৫ টায় ভোলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত মাকসুদুর রহমান দুপুরে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়। এ সময় কর্মরত আবাসিক  ডাঃ নাইমুল হাসান তার চিকিৎসা করে।  তার কিছুক্ষণ পরপর সে মারা যায়। এ খবর শুনে নিহতের স্বজন রা হাসপাতালে এসে ভুল চিকিৎসা নিহত হয়েছেন বলে অভিযোগ করে। পরে তারা ঐ চিকিৎসককে মারধর করার চেষ্টা করে। খবর পেয়ে ভোলা মডেল থানার ওসির নেতৃত্বে ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ জানান, দুপুরে একজন রোগী এসে জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত ডাক্তার নাইমুল হাসান রোগী দেখতে বিলম্ব করায় রোগীর মৃত্যু ঘটে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে আসলে পরিবেশ উত্তেজিত হয়ে উঠে, এক পর্যায়ে ডাক্তারকে মারধরের চেষ্টা করলে খবর পেয়ে ভোলা থানা থেকে একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে আমি নিজে আরও পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ডাক্তারকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসি।
এ বিষয়ে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলের তত্ত্বাবধায় মোঃ শেখ সুফিয়ান রুস্তম জানান, ঘটনার পরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং বিষয়টি দেখবো বলে জানান।
শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ