• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

ভোলায় ডিবি পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় চিনি জব্দ, আটক ২

আশরাফুল আলম সজিব / ২৬৪ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

ভোলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ভারতীয় চিনি সহ  ২ জন যুবক আটক হয়েছে। এসময় অবৈধ চিনি বহন কারী ট্রাকটি  জব্দ করা হয়েছে।
বিশেষ অভিযান পরিচালনা করে শহরের পরানগঞ্জ এলাকায় চিনিসহ ট্রাক ও দুই যুবককে আটক করা হয়, এ ঘটনায় জেলা ডিবি পুলিশের এসআই আসাদুজ্জামান বাদী হয়ে  ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে  ২৫-বি তৎসহ ৪২০/৩৪ পেনাল কোড ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং ৭৬ জিআর-২৯০/২০২৪।
মামলার বিবরণ থেকে যানা গেছে ৪ নং ওয়ার্ড ইলিশা জনসন পন্ডিতের হাট ইসলামিয়া মডেল কলেজের সামনে ইলিশা টু ভোলা সড়কের উপর অতি ভয় চোরাকারবারি অবৈধ ভারতীয় চিনি ট্রাক ভর্তি করে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোলা ডিবি পুলিশের একটি টিম রাত পৌনে চারটার দিকে উক্ত স্থানে যান। তাদের উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারি পালিয়ে যায়। এই সময় দুই চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। তারা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মো: তরিকুল ইসলামের ছেলে মো: করিম(৩৮) এবং বাপ্তা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রতনপুর গ্রামের মো: শাহে আলমের ছেলে মো: শাহিন (২৫)।
এ সময় ট্রাকের মধ্য থেকে ৪০০ বস্তা চিনি (২০টন) জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ২৩ লক্ষ টাকা।
শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ