ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ২ জলদস্যু আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের প্রেস ব্রিফিং এ তথ্য জানান মিডিয়া সেল কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম এম হারুন-উর-রশীদ।
প্রেস ব্রিফিং এ এই কর্মকর্তা জানান, ভোলা সদর উপজেলার বঙ্গের চর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্টগার্ড অবগত হয়। ভুক্তভোগী জেলেরা কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীন হয়েছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইজ ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ভোলার মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় বাহাদুর বাহিনী নামক সক্রিয় একটি ডাকাত দলের আস্তানায় ঘন্টা ব্যাপি চিরুনি অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর বাহাদুর (৪২) ও তার সহযোগী ইকবাল হোসেন (২৬) কে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলা, ২০টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগত ১ লক্ষ ১৫ হাজার ৭৫ টাকাসহ আটক করা হয়।

আটককৃত ডাকাত আলী আজগর বাহাদুর ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ডের গোলাম মোস্তফার ছেলে ও ইকবাল হোসেন একই উপজেলার রাজাপুর ইউনিয়ন চর মনষা গ্রামের আবুল কালামের ছেলে। পরে আটককৃত ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ ভোলা সদর মডেল থাকায় সোপর্দ করা হয়।