• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ভোলায় নকল ও ভেজাল ঔষধ নিয়ন্ত্রণে ঔষধ তত্ত্বাবধায়কের অভিযান

আশরাফুল আলম সজিব / ২৪৭ বার ভিউ
আপডেট : বুধবার, ১৫ মে, ২০২৪

ভেজাল ঔষধ নিয়ন্ত্রণে আজ ভোলা সদরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভোলা জেলার ড্রাগসুপার সুমন বিশ্বাস।
আজ ১৫/০৫/২৪ রোজ বুধবার ৪ টি দোকানে ঔষধ প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। যার মধ্যে তিতাস মেডিকেল ও হাওলাদার মেডিকেল হল এ ফিজিশিয়ান স্যাম্পল, ইনভয়েস ছাড়া অনেক ঔষধ, জব্দ করা হয়। অভিযান চলাকালে তিনি এন্টিবায়োটিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ, এন্টিবায়োটিক রেজিস্টেন্স সম্পর্কিত সতর্কতা তুলে ধরেন। তিনি আরো বলেন প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়াও এন্টিবায়োটিকের ক্ষেত্রে রেজিস্টার বহি মেনটেইনের উপর জোর দিতে হবে।

ঔষধ তত্ত্বাবধায়ক সুমন বিশ্বাস জানান, ভেজাল ঔষধ নিয়ন্ত্রণে ভোলায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় একের পর এক ভেজাল ঔষধ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, সরকারি ঔষধ ক্রয় বিক্রয় সহ সকল ধরনের অনৈতিক কর্মকান্ড নিয়ন্ত্রণে মাঠে থাকবে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ