• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ভোলায় নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ১ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ সাইফুল ইসলাম আকাশ / ২৫৩ বার ভিউ
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

মোঃ সাইফুল ইসলাম আকাশ।।ভোলার বোরহানউদ্দিনে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে ১ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সোমবার ১১ নভেম্বর দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান এর নেতৃত্বে বোরহানউদ্দিন উপজেলাধীন কাচিয়া ইউনিয়নের অন্তর্গত কুঞ্জেরহাট বাজারেএ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে সাহা রোড মাছ বাজার সংলগ্ন মেসার্স কাজল স্টোর (স্বত্বাধিকারী: মো. মনির (৩৫), পিতা: আবু তাহের) এর মুদি দোকানে ১৪৮ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। উক্ত প্রতিষ্ঠান থেকে বোরহানউদ্দিন থানার পুলিশ ফোর্স ও ভোলা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. তোতা মিয়া এর উপস্থিতিতে উক্ত পলিথিন জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন বিধি মোতাবেক নিষ্পত্তি করার জন্য সহকারী পরিচালককে আদেশ প্রদান করা হয়।

ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারায় বর্ণিত ব্যবসায়ীকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এরূপ অভিযান/ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকতা মোঃ রায়হান-উজ্জামান।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ