• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

ভোলায় পুলিশ সুপারের পক্ষ থেকে জেলার সকল থানায় ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ সাইফুল ইসলাম আকাশ / ৪২৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভোলা জেলার ১০ টি থানার বিভিন্ন এলাকায় বসবাসরত চৌকিদার, গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১০ই এপ্রিল বুধবার বিকালে এ ঈদ উপহার বিতরণ করে করা হয়।
এদিকে ঈদ উপহার পেয়ে খুশি ছিন্নমূল,অসহায়-দুস্থ পরিবারগুলো। তাদের মুখে আনন্দের হাসি ফুটতে দেখা গেছে। অসহায়-দুস্থরা বলেন,এরকম সহযোগিতা তারা আর কখনো পাননি, একজন মানবিক কর্মকতা আছে বলেই তারা আজ ভালো ভাবে ঈদ উদযাপন করতে পারবেন।
এসময় তারা ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যতদিন বেঁচে থাকবেন তার জন্য দোয়া করবেন বলে জানান।

এ বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম বলেন, আমরা ঈদ উদযাপন করব আর অসহায় পরিবারগুলো ঈদ উদযাপন কষ্ট পাবে না সেটা হয় না তারাও যাতে আমাদের মত আনন্দ পূর্ণ ভাবে ঈদ উদযাপন করতে পারে তাই আমি এই উদ্যোগ গ্রহণ করেছি, অসহায়-দুস্থদের সুখ-দুঃখের সাথী হিসেবে ভবিষ্যতেও পাশে থাকবে বলে জানান এই মানবিক কর্মকতা।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ