• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ভোলায় প্রবাসীর স্ত্রী হত্যা: আহত শিশুর বর্ণনায় যুবক আটক

স্টাফ রিপোর্টার।। / ২৪ বার ভিউ
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার।।।ভোলার সদর উপজেলার শিবপুর এলাকায় প্রবাসীর স্ত্রী নাছিমা বেগমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জাহিদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে নিজ বসতঘরে ঢুকে দুর্বৃত্তরা নাছিমা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় তার ১০ বছর বয়সী একমাত্র সন্তান আবিরকেও হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, আহত শিশু আবিরের বর্ণনার ভিত্তিতে শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিবপুর এলাকা থেকে জাহিদকে আটক করা হয়।
চাঞ্চল্যকর তথ্য হলো—হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন ওই যুবক হাসপাতালে গিয়ে আহত শিশুকে অনুসরণ করছিল। এ সময় আবির তাকে দেখে চিনতে পেরে চিৎকার করে বলে ওঠে, তুই আমার মাকে হত্যা করে আবার এখানে এসেছিস! এ কথা বলার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ব্যক্তি দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।
আহত শিশু আবির গণমাধ্যমকে জানায়, ঘটনার রাতে অন্ধকার ঘরে ঘুমন্ত অবস্থায় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তার মাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। তাকে হত্যার চেষ্টা করা হলে সে মরে যাওয়ার ভান করে পড়ে থাকে। পরে তাকে মৃত ভেবে হামলাকারী পালিয়ে যায়। তবে মোবাইলের আলোতে সে খুনিকে চিনে ফেলতে সক্ষম হয়।
এদিকে, ঘটনার পর আহত শিশু ও নিহতের মরদেহ দেখতে হাসপাতালে যান জেলা পুলিশ সুপার মোহাম্মদ কায়ছার আহমেদ।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আহত শিশুর দেওয়া তথ্যের ভিত্তিতে জাহিদকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ