• সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

আশরাফুল আলম সজিব / ২৫৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

ভোলা সদরের বাপতা পাইলট এলাকায় যৌথবাহিনীর অভিযান চালিয়ে বিপুল মাদকদ্রব্যসহ ৫ মাদক ব্যবসায়ী কে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বুধবার ( ২ অক্টোবর) সন্ধ্যা ৭.৩০ থেকে  ১১ টা পর্যন্ত ভোলা সদরের বাপতা পাইলট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ভোলা নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট  মুফতাদি উল ইসলাম  এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- রিপন (২৪), আরিফ (২২),  রাজিব (২২), শাকিব (২৫) ও সহিদ (৪৫)। তাদের বাড়ি একই এলাকাতেই।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন এ অভিযান চালিয়ে শহিদুলের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদুল এর নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে যার পরিপ্রেক্ষিতে নৌ বাহিনী পুলিশ ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করা হয়।
আটক করার সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৮৭ বোতল ফেন্সিডিল, ২৮.৫ কেজি গাঁজা, ১৭ পিস ইয়াবা, ১টি রাম-দা, ৬ টি স্মার্ট ফোন এবং নগদ ৩২,০৮০ টাকাসহ ০৫ জনকে আটক করা হয়। আটককৃতদের ভোলা সদর থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ