• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ভোলায় যৌথবাহিনীর অভিযানে আ.লীগের ২ নেতা আটক

স্টাফ রিপোর্টার / ২২৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার।।ভোলায় অপারেশন ডেভিল হান্টে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ এবং তার আপন ছোট ভাই শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. হেলাল উদ্দিনকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৭ ফ্রেব্রুয়ারি) রাতে নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে শহরের কালীবাড়ি রোডস্থ তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের হরতাল কর্মসূচিতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনাকালে ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদ এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। পরে ভোরেই তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ জানান, যৌথবাহিনী অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে জেলা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করে ভোর ৫টার দিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ