• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

ভোলায় যৌথ অভিযানে অস্ত্রসহ সিরাজ বাহিনীর ২ সদস্য আটক

স্টাফ রিপোর্টার / ১৬৭ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার।।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন খয়েরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ৪ রাউন্ড তাজা গোলা, ৫ রাউন্ড কার্তুজ এবং দুটি দেশীয় অস্ত্রসহ সিরাজ বাহিনীর ২ সদস্যকে আটক করা হয়।

মঙ্গলবার ৩ জুন ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

আটককৃতরা হলেন মো. শহীদ (৪৮) ও মো. শাহাবুদ্দিন (৪৫)। তাঁরা ভোলা জেলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দৌলতখান উপজেলার খয়েরহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সোমবার (৩ জুন) দিবাগত রাত ১টা থেকে আজ মঙ্গলবার ভোর ৫ পর্যন্ত অভিযান চলে। আজ মঙ্গলবার সকালে কোস্ট গার্ড ভোলার দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এর মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ