• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

ভোলায় লবন তৈরি হয় সনাতন পদ্ধতিতে

আশরাফুল আলম সজিব / ১৪৫ বার ভিউ
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

আশরাফুল আলম সজিব।। চলছে লবন পরিশোধনের কাজ, তৈরি হচ্ছে সনাতন পদ্ধতিতে। কক্সবাজার ও চট্টগ্রামের মাঝিরঘাট থেকে ট্রলারে বোঝাই করে কাচামাল এনে প্রক্রিয়াজাত হয় ভোলার এই কারখানায়। অপরিশোধিত এই লবনের শোধন হয় জলিয় পদ্ধতিতে। বেশ কয়েক ধাপে পরিশোধনের পর পানি মিশ্রিত লবনের দানা শুকানো হয় ক্রাশিং মেশিনে, তৈরি হয় বিভিন্ন শিল্পে ব্যবহার উপযোগী লবন। পাশাপাশি আয়োডিন মিশ্রিত লবন তৈরি হয় খাদ্য হিসেবেও। পরে প্যাকেট জাত করে বিক্রয় করা হয় আড়তদারদের কাছে। এ লবনের দাম কম হওয়ায় চাহিদাও রয়েছে বেশ। কিন্তু পর্যাপ্ত লোকবল ও আর্থিক সংকটের কারনে বাড়াতে পাড়ছেনা ব্যবসার পরিধি।

এমনটাই বললেন, ভোলা সদরের পৌর কালীনাথ রায়ের বাজারের প্রায় ৩৬ বছর ধরে লবন উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত মোঃ ইয়াদ।

তিনি জানান, পূর্ব পুরুষদের দেয়া এই লবন ব্যবসাটি চালিয়ে যাচ্ছি। এখানে আরও ৫/৭ টি প্রতিষ্ঠান ছিল। কিন্তু উপযুক্ত পরিবেশ, অর্থ সংকট আর লোকবলের অভাবে ব্যবসা গুটিয়ে চলে গেছে তারা। বর্তমানে মোটা লবনের দাম কম থাকায় চাহিদাও রয়েছে ভোক্তা পর্যায়ে। যেখানে বড় বড় কোম্পানিগুলোর লবনের দাম প্রতি কেজি ৪০/৪২ টাকা সেখানে আমাদের সনাতন পদ্ধতির প্রতি কেজি লবনের দাম মাত্র ১৪ টাকা। তাই ক্রেতা পর্যায়ে এর রয়েছে চাহিদা। তাছাড়া এবারের ঈদের পূর্বে শিল্পমন্ত্রনালয় জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের মিল থেকে ৬০টন লবন ক্রয় করেন।

তিনি আরও বলেন, এ ব্যবসার পরিধি বাড়িয়ে আধুনিক ভ্যাকুয়াম লবন তৈরির জন্য ভোলা বিসিক শিল্প নগরী থেকে জায়গা বরাদ্ধ নিয়ে ঘর ও কারখানার কাজ শুরু করেছি। অর্থ সংকট থাকায় কাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে সরকারি ঋন সহায়তা পেলে উৎপাদন বাড়িয়ে ভোলার চাহিদা মিটিয়ে বাহিরেও বিক্রয় করা সম্ভব হতো।

স্বাধীনতার পর ঝালকাঠিতে লবন শিল্পের বিকাশ ঘটে, তখন কারখানা গুলোতে লবন তৈরি হতো যাঁতাকল পক্রিয়ায়। পরে দেশে আধুনিক ভ্যাকুয়াম লবন মিল চালু হলে কমে আসে মিলের সংখ্যা। বর্তমানে আমরা ঝালকাঠি জোনের আওতায় রয়েছি।

এবিষয়ে ভোলা ক্ষুদ্র শিল্প নগরী (বিসিক) এর জেলা কর্মকর্তা এসএম সোহাগ হোসেন বলেন, ভোলায় লবনের উৎপাদনের কারখানা আছে তা আমার জানা নেই, আর জায়গা বরাদ্দের বিষয়ে কেউ কোনো আবেদন করেছেন বলেও আমার জানা নেই।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ