ভোলায় ভোলা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারজানা( ৬) নামে এক শিশুর নিহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়,শনিবার ১৪ জুন দুপুরে নিহত মারজানা ভ্যান চালক বাবা আব্দুল ওহিদের সাথে বাসা থেকে শহরে যাচ্ছিলেন” এমন সময় স্থানীয় খায়ের হাট বাজার সংলগ্ন স্কুল সড়কে অটো রিকশার চাপাড় পরে তার মৃত্যু হয়।
পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য খায়ের হাট ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করেন,বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার দুলাল দাস তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,অটো রিকশার চাপায় ৬ বছরের এক শিশু মারা গিয়েছে এ সংবাদ শুনে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।