• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

ভোলায় সাংবাদিক জাকির’কে হত্যার হুমকি,ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার / ১৫৭ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

ষ্টাফ রিপোর্টার॥ ভোলা জেলা ছাত্রদল পরিচয় দানকারী রাকিব কর্তৃক ডিবিসি টিভির ভোলা প্রতিনিধি সাংবাদিক এইচএম জাকির’কে হত্যার হুমকির ঘটনা ও ছাত্রদলের মিছিল থেকে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানসহ গণমাধ্যম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্যের ঘটনায় আজ শুক্রবার (১৩ জুন) ভোলা প্রেসক্লাবে সাংবাদিকরা প্রতিবাদসভায় মিলিত হন। এক বিবৃতিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সাংবাদিক জাকির’কে হুমকিদাতা ছাত্রদল কর্মী রাকিবকে’ অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছন। প্রতিবাদ সভায় সর্ব সম্মতিক্রমে উক্ত ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত ভোলা জেলা ছাত্রদলের সকল সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য,বৃহস্পতিবার (১২ জুন) ছাত্রদলের আভ্যন্তরীন দ্বন্দ্বের সূত্রধরে ছাত্রদল কর্মীরা ভোলা প্রেসক্লাবের সামনে এসে সাংবাদিকদের টার্গেট করে কুরুচিপূর্ণ শ্লোগান দিয়েছিল।

এঘটনায় আয়োজিত প্রতিবাদসভায় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক-উমর ফারুক,মাকসুদুর রহমান,আল-আমিন শাহরিয়ার, এ্যাডঃ শাহাদাত শাহীন, ইউনুছ শরীফ, এ্যাডঃ মনিরুল ইসলাম, মিজানুর রহমান,জসিম রানা,এইচএম জাকির,মেজবাহ উদ্দিন শিপু,এইচএম নাহিদ, ইকরামুল আলম, অনিক আহাম্মেদ, শাহীন কাদের ও ইয়ামিন হাওলাদার, আশরাফুল আলম সজিব, রিয়াজ হোসেন শান্ত প্রমূখ।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ