• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ভোলায় ২ লাখ ৯৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

স্টাফ রিপোর্টার।। / ২৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
Screenshot

স্টাফ রিপোর্টার:- ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ২৮ জুন রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে জেলার ১ হাজার ৬৮৯টি কেন্দ্রে একযোগে ক্যাম্পেইন পরিচালিত হবে। কর্মসূচির আওতায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, কোনো শিশু যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সেজন্য জেলার বিভিন্ন কেন্দ্রে ৬১৯ জন স্বাস্থ্যকর্মী ও ১০৮ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। এছাড়া ইউনিয়ন, ওয়ার্ড ও কমিউনিটি পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।
প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা রোগ প্রতিরোধ এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তারা আরও বলেন, কোনো শিশুকে খালি পেটে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। শিশুকে মায়ের দুধ বা অন্য কোনো খাবার খাওয়ানোর পর ক্যাপসুল খাওয়াতে হবে।
প্রেস কনফারেন্সে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএস) ডা. নাইমুল হাসনাত, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ