• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

ভোলার উত্তরদিঘলদীতে দুই যুবককে কুপিয়ে জখমের ঘটনায় আটক-১

স্টাফ রিপোর্টার / ২৬২ বার ভিউ
আপডেট : বুধবার, ২৯ মে, ২০২৪

ভোলা সদর উপজেলার উত্তরদিঘলদী ইউনিয়নে গতরাতে পথ গতিরোধ করে ইলিয়াস ও রাকিব নামের দুই যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় লাভলু হাওলাদার নামের একজনকে আটক করেছে ভোলা সদর মডেল থানার পুলিশ।

গতকাল রাতে উত্তরদিঘলদী ইউনিয়নের মাতাব্বর বাড়ীর দরজায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ খবর পেয়ে রাতেই লাভলু হাওলাদার নামের একজনকে আটক করেছে।

আহতরা জানান, লাভলু হাওলাদারের নেতৃত্বে একটি গ্রুপ দীর্ঘদিন যাবৎ টাকা দাবী ও হুমকি-ধমকি দিয়ে আসছে। ওই টাকা না দেওয়ায় গতরাতে এ হামলা করেছে।

ভোলা সদর থানার এস আই মামুন হোসেন জানান, ঘটনার সাথে
জড়িতের অভিযোগে লাভলু হাওলাদার কে আটক করা হয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ