• সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

ভোলার চরফ্যাশন সাগর মোহনায় ট্রলার ডুবি নিখোঁজ ৭ জেলে

আশরাফুল আলম সজিব / ১৯২ বার ভিউ
আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

ভোলার চরফ্যাশনের দক্ষিণ ঢালচরের বঙ্গোপসাগর মোহনায় ১০ মাঝিমাল্লা সহ মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢালচর ঘাটে ফেরার পথে বৈরী আবহাওয়ার কারনে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই নিখোঁজ জেলেদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে ট্রলার মালিকের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ জেলেদের পরিচয় এখনো জানা যায়নি। তবে এসব জেলেরা ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

ঢালচর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে ঢালচর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দুদিন সাগরে থাকার পর বৈরী আবহাওয়ার কারণে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে আকতার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানায়।

ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ১০ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার বিকেলে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। এসময় সাগরে থাকা অন্য জেলেরা ৩ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও ৭ জেলে নিখোঁজ রয়েছে। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে ৩টি ট্রলার সাগরে ছেড়ে গেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার কালবেলাকে জানান, ট্রলারডুবির বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে খোঁজখবর নিচ্ছি।

চর মানিকা জোনের নৌ কন্টিনজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন কালবেলাকে জানান, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ