
স্টাফ রিপোর্টার।।ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নে রাতের আঁধারে কবর খুঁড়ে ৫টি কঙ্কাল ও কাফন চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে মধ্য জয়নগর ৭নং ওয়ার্ডের মিরা বাড়ি ও হাজী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে এ লাশগুলো চুরি হয় বলে ধারনা করছে স্থানীয়রা।
মৃত ব্যক্তিরা হলেন, আবুল খায়ের মীর, হাজু বেগম, কহিনুর বেগম, সায়মনের আম্মা ও আবদুল মালেক।
স্থানীয় মফিজুল ইসলাম জানান, আজ শনিবার ফজর নামাজের পর আমি কবর জিয়ারত করার সময় দেখতে পাই আমার ভাতিজির কবরে গর্ত দেখা যায়। পরে আমি ভাতিজীর কবরে কিছু মাটি দেওয়ার জন্য বলি স্বজনদের বলি। দশটার দিকে আমার ছেলে আমাকে সংবাদ দেয় ওই কবর স্থানের ২টি কবর থেকে ২টি লাশ ও ৩টি কবর থেকে কাফনের কাপড় চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এ লাশ চুরির ঘটনা শুলে এলাকার মানুষ এসে ভির করে। এমন ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে সাধারন মানুষ।
এ ব্যাপারে লাশের স্বজন ও স্থানীয়দের দাবী যারা এ অপকর্ম করেছে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
এ ব্যাপারে দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আমি এ ঘটনাটা শোনার সাথে সাথে সেখানে ফোর্স পাঠিয়েছে। তদন্ত পূর্বক চোর চক্রের বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা গ্রহণ করা হবে ।