• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

ভোলার সাংবাদিক আরিফ হোসেন লিটন গুরুতর অসুস্থ ঢাকায় নেওয়ার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার।। / ১৬২ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

ভোলা প্রতিনিধি ॥ বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির ভোলা জেলা প্রতিনিধি আরিফ হোসেন লিটন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ভোলা ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে গাজীপুর রোডের নিজ বাসার বাথরুমে পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ইসলামিয়া হাসপাতালে ভর্তি করেন। পরে দুপুরে ডা. শরীফ আহমেদ নিবির তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি।

সন্ধ্যায় অবস্থার অবনতি হলে সিটিস্ক্যানসহ একাধিক পরীক্ষা করা হয়। তবে এখনও তার সঠিক রোগ নির্ণয় নিশ্চিত হয়নি বলে জানা গেছে। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতেই তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তার বড় ভাই ভোলা পৌরসভার সাবেক কাউন্সিলর মিজান।

আরিফ হোসেন লিটন সাংবাদিকতা জীবনে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করেছেন। সম্প্রতি তার করা মানবিক প্রতিবেদন “বাবা অন্ধ তাই না খেয়ে দিন কাটছে সন্তানদের” এবং “বাবা মারা যাওয়ায় না খেয়ে দিন কাটাচ্ছে সন্তানেরা” শিরোনামের দুটি নিউজ ব্যাপক সাড়া ফেলে। এছাড়া নদীভাঙন, রাজনৈতিক সংবাদ, খেলাধুলা, ভোলার গ্যাস আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে তিনি প্রতিবেদন করেছেন।

সাংবাদিক আরিফ হোসেন লিটনের অসুস্থতার খবরে ভোলার গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান। সহকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। এছাড়াও ভোলায় তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ