অদ্য ২০ সেপ্টেম্বর-২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার রাত সাড়ে ৮ টায় ভোলা প্রেসক্লাব হল রুমে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ডিসেম্বরে ভোলা প্রেসক্লাবের নির্বাচন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একটি গঠনতন্ত্র অনুযায়ী একটি শুষ্টু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়। পরে উদ্ভুত পরিস্থিতিতে সকলের আলোচনান্তে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত সভায় চ্যানেল আই ভোলা জেলা প্রতিনিধি হারুন অর রশিদকে আহ্বায়ক, ইসলামি টিভির প্রতিনিধি মোঃ সুলাইমানকে যুগ্ম আহ্বায়ক ও দিনকাল প্রতিনিধি মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।