• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

ভোলা সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের ভর্তি সহায়তা হেল্প ডেস্ক অনুষ্ঠিত

এইচ এম হাছনাইন / ১৩৭ বার ভিউ
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

এইচ এম হাছনাইন।।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা সরকারি কলেজ শাখার উদ্যোগে ৩১ মে ২০২৫ শনিবার, সকাল ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা হেল্প ডেস্ক আয়োজন করা হয়।

হেল্প ডেস্ক কার্যক্রমে পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় এবং মোবাইল ফোন ও ব্যাগ রাখার নিরাপদ ব্যবস্থা রাখা হয়, যা পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের অনুভূতি জাগিয়েছে।

হেল্প ডেস্ক কার্যক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা এমন মানবিক উদ্যোগের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা সরকারি কলেজ শাখাকে ধন্যবাদ ও সাধুবাদ জানান।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ