পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলার লালমোহনে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার (ভিজিএফ চাল) বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদে চাল বিতরণের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। ঈদ আসলে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করে তাদেরকে সহযোগিতা করছেন প্রধানমন্ত্রী।
কালমা ইউনিয়ন পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, আলহাজ্ব জুলফিকার আহমাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জাকির হোসেন পঞ্চায়েত সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।