ভোলার লালমোহন ঘূর্ণিঝড় রিমাল এর কারণে মুনময় দুর্গতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন হাওলাদার।
মঙ্গলবার সকালে বদরপুর নাজিরপুর ধুমকেতু আবাসন প্রকল্পের ঘরে বসবাস কারিদের খোঁজ খবর নেন এবং তাদের সাহায্য সহযোগিতা করবেন বললও আশ্বাস দেন।
এছাড়াও উপজেলা বিভিন্ন ইউনিয়ন ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা আশ্বাস দেন।
এ-সময় আশ্রয় নিতে যাওয়া সাধারণ মানুষ আকুতি করে বলেন, এই পর্যন্ত আমাদের কেউ কোন খোঁজ খবর রাখেনি, এমনকি বন্যা যাওয়ার পরে কেউ আমাদের খোঁজ নেয়নি।
আপনি যে কারণে এসেছেন আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করে।
এ সময় প্রার্থী আকতার হোসেন হাওলাদার, সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন এবং আগামী পরিষদ নির্বাচনের তার মার্কা শালিক মার্কায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দাও অনুরোধ করেন।