• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

লালমোহন উপজেলা নির্বাচনে দোয়াত কলম মার্কার প্রচার-প্রচারণা

স্টাফ রিপোর্টার / ২৩২ বার ভিউ
আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২৯ মে ৩য় ধাপে ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দোয়াত কলম মার্কার প্রার্থী ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শনিবার সকাল থেকে লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন দোয়াত কলম মার্কার প্রার্থী, চরভূতা ইউপির চেয়ারম্যান, আক্তারুজ্জামান টিটব।

এ-সময় চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান টিটব বলেন, আগামী ২৯মে আপনাদের মূল্যবান রায় নিয়ে আপনাদের পাশে থাকবো, আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের সেবা করবো। সকলে ঐক্যবদ্ধ হয়ে এই লালমোহন উপজেলাকে একটি আধুনিক উপজেলা পরিষদ ঘরে তুলবো। আপনারা সকলে আমার মার্কা এবং উন্নয়নের মার্কা দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ