• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের ব্যাপক প্রচার-প্রচারণা

স্টাফ রিপোর্টার / ২০৬ বার ভিউ
আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪

আসন্ন ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২৯ মে ৩য় ধাপে লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার প্রার্থী ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শুক্রবার সকাল থেকে লালমোহন উপজেলার বিভিন্ন ইউনিয়ন গণসংযোগ করেন মোটরসাইকেল মার্কার প্রার্থী, দুই বারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।

এ-সময় বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ বলেন, আগামী ২৯মে আপনাদের মূল্যবান রায় নিয়ে আপনাদের পাশে থাকবো, আমার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাদের সেবা করবো। সকলে ঐক্যবদ্ধ হয়ে এই লালমোহন উপজেলাকে মাননীয় এমপি মহোদয় এর সাহায্য নিয়ে একটি আধুনিক উপজেলা পরিষদ ঘরে তুলবো।
আপনারা সকলে আমার মার্কা এবং উন্নয়নের মার্কা মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ