• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন

লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক প্রচারণা করছেন শালিক পাখি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী

স্টাফ রিপোর্টার / ১৯৭ বার ভিউ
আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪

আসন্ন ভোলার লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আগামী ২৯ মে ৩য় ধাপে লালমোহন উপজেলার নির্বাচন উপলক্ষে শালিক মার্কার প্রার্থী ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শনিবার সকাল থেকে লালমোহন উপজেলা বিভিন্ন ইউনিয়ন গণসংযোগ করেন শালিক মার্কার প্রার্থী আলহাজ্ব আকতার হোসেন হাওলাদার।

এ-সময় আলহাজ্ব আকতার হোসেন হাওলাদার বলেন, আগামী ২৯মে আপনাদের মূল্যবান রায় নিয়ে আপনাদের পাশে থাকবো এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে এই লালমোহন উপজেলাকে মাননীয় এমপি মহোদয় এর সাহায্য নিয়ে একটি আধুনিক উপজেলা পরিষদ ঘরে তুলবো।

আপনারা সকলে আমার মার্কা এবং উন্নয়নের মার্কা শালিক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ