• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

শব্দকুঠির ৬৫ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

রিপন শান।। / ২০৬ বার ভিউ
আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

রিপন শান।। ১৮ জুলাই ২০২৫ শুক্রবার রাজধানীর সাংস্কৃতিক রাজধানী শাহবাগের পরিবাগে সমকালীন শিল্প-সাহিত্যের মানুষজনের প্রাণঘণ উপস্থিতিতে অনুষ্ঠিত হয় শব্দকুঠি সাহিত্য সংগঠনের ৬৫ তম সাহিত্য আসর।

‎সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‎জীবনের জন্য কবিতা শ্লোগানে
১৮ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয় ভিন্নতর এক আমেজ নিয়ে । সমাজ, গ্রাম বাংলার চিত্র, প্রেম ও বিভিন্ন বিষয় নিয়ে কবিতার নান্দনিকতায় সাহিত্য আসর বেশ জমে উঠেছে । আসরে সভাকবি হিসেবে উপস্থিত ছিলেন – কবি সৌরভ দুর্জয়। অসাধারণ ছন্দময় কবিতা পাঠে সকল কে মুগ্ধ করেন তিনি। তার কবিতায় ছিলো অন্যরকম এক আনন্দ ভিন্নতর সিম্ফনি।

কবি সৌরভ দুর্জয় ‎আসরের শুরুতেই তার পছন্দের ১০টি কবিতা পাঠ ‎করেন । ‎শব্দকুঠির সভাপতি কবি রেজাউদ্দিন স্টালিন এর সভাপতিত্বে কবির কবিতার উপর আলোচনা করেন- সাংবাদিক ও লেখক আশফাকুজামান ও অধ্যাপক হরসিত বালা।
শব্দকুঠি সাহিত্য আসরের ৬৫ তম সভায স্বরচিত কবিতা পাঠ করেন : ‎কবি সৌরভ দুর্জয়,‎ কবি রেজাউদ্দিন স্টালিন‎, কবি রোকসানা রহমান‎, কবি আশফাকুজ্জামান ,
‎কবি ও অধ্যাপক হরসিত বালা‎, কবি মোঃ ইসরাত হোসেন , বাবলু‎কবি জাহাঙ্গীর হোসাইন, কবি শেখ এ শহীদ ফারসী‎, কবি দিপাশ আনোয়ার‎, কবি খলিলুর রহমান‎, কবিমোঃ মাহবুবুর রহমান, কবি মরিয়ম আক্তার প্রমুখ। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি রোকসানা রহমান।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ