• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সরকারের মধ্যে একটি কুচক্রী মহল ভিতরে ও বাহিরে সংস্কারের নামে ষড়যন্ত্র করছে।। ভোলায় ইসরাক হোসেন

আশরাফুল আলম সজিব / ২৫৮ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

আশরাফুল আলম সজিব।।বিএনপির প্রতিষ্টাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচী ঘোষনা ও আওয়ামী লীগের বাকশালের একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে সংস্কার কাজ শুরু করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভিশন ২০/৩০ ঘোষণা এবং
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা ঘোষনার মধ্য বড় সংস্কার আর কি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইসরাক হোসেন।
শুক্রবার (২১ মার্চ) ভোলার সদর উপজেলা বিএনপি আয়োজিত দেশনেত্রী বগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের মানুষের কল্যানে দোয়া ও ইফতার অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে সরকারের মধ্যে একটি কূচক্রী মহল সরকারের ভিতরে ও বাহিরে সংস্কারের নামে ষড়যন্ত্র করছে। সংস্কার যাতে বিলম্বিত হয় এবং বিএনপির যাতে জন সমর্থন কমে যায়। বিএনপি সংস্কার চায় তবে সংস্কারটি এমনভাবে করা উচিৎ যাতে স্থায়িত্ব পায়। সংস্কারের মধ্যে যদি কোনো একটি পক্ষ ঢুকে পরে তাহলে স্থায়িত্ব পাবেনা।
জনগনের সরাসরি ভোটে নির্বাচিত সরকার ও সংসদ ছাড়া সংস্কার কোনো ভাবেই স্থায়িত্ব পাবেনা। তাই আমরা বারবার নির্বাচনের কথা বলছি কিন্তু এর অর্থ এই নয় যে আমরা সংস্কার চাই না।
ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসূল আলম, যুগ্ম – আহ্বায়ক হারুন অর রশিদ ট্টুমেন, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, হুমায়ুন কবির সোপান প্রমূখ। অনুষ্টানটি সঞ্চালনায় করেন বিএনপির সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ