• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সুস্থ বিনোদনের জন্য ভোলায় জিজেইউএস এর উদ্যোগে ল্যান্ডিং স্টেশন এন্ড ভাসমান রেস্টুরেন্ট উদ্ভোধন

আশরাফুল আলম সজিব / ৪২৩ বার ভিউ
আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

আশরাফুল আলম সজিব।।সুস্থ বিনোদন ও মৃত প্রায় ভোলার খালকে পুনরুজ্জীবিত করনের লক্ষ্যে জিজেইউএস এর উদ্যোগে ল্যান্ডিং স্টেশন এন্ড ভাসমান রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার ১ই ডিসেম্বর বিকেলে ভোলা সদর হাসপাতালের পাশে খালের মাঝখানে এই দৃষ্টিনন্দন ভাসমান রেস্তোরা ও লেন্ডিং স্টেশন গড়ে তোলা হয়েছে।


উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের প্রশাসক মো: মিজানুর রহমান, তিনি বলেন ভোলা শহরের হৃদপি- হচ্ছে ভোলার খাল, এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা একটি সংস্থা বা ভোলা পৌরসভার পক্ষে খুবই কঠিন একটি কার্যক্রম। এই খালে বসে একটি প্রোগ্রাম করা যাচ্ছে বা খালের যে পচা পানির গন্ধ এটি নাই বা ময়লা আবর্জনা নাই। এটি ভাবতে শহরের লোকজন চমকে উঠবে এটি কেমন আয়োজন। তিনি আরও বলেন এটি যখন তৈরি করা হয় অনেকে হয়তো না বুঝেই এর বিরুদ্ধে ছিলেন। এটি খাল দখল হওয়ার বিষয় নয়। এটি জোয়ার ভাটার সাথে সাথে আপ এন্ড ডাউন হবে। রেস্টুরেন্টটি ভাসমান, এটি যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে সেটাও নয়। আমরা এই খালের প্রতিবন্ধকতা কি কি আছে তা সনাক্ত করে ফেলেছি। এর মধ্যে অন্যতম হচ্ছে ভাটির দিকে যে সুইচগেট আছে তাছাড়া অবৈধ স্থাপনা সহ অন্যতম বাধা খাললটিকে সচল রাখার জন্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিজেইউএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)’র অতিরিক্ত পরিচালক (হিসাব এবং অর্থ) মোঃ মোস্তফা কামাল। দোয়া মুনাজাত পরিচালনা করেন যুগীরঘোল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ইসমাইল। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী সহ ভোলার সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। ল্যান্ডিং স্টেশন ও ভাসমান রেষ্টুরেন্টটি ভোলা সদর হাসপাতালের পাশেই খালের উপর ভাসমান। যা অত্যান্ত চমৎকারভাবে সাজানো হয়েছে। এখানে সুলভমূলে বিভিন্ন খাবারের পাশাপাশি ভোলা খালের উপর কায়াকিংয়েরও সকল প্রকার সুযোগ-সুবিধা রয়েছে। যা ভোলা শহেরের মধ্যে সুস্থ্য বিনোদনের খোরাক জোগাবে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ