• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ে বার্ষিক সাংস্কৃতিক,ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ / ২৫৪ বার ভিউ
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ।।ভোলার বোরহানউদ্দিন স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয়ে বার্ষিক সাংস্কৃতিক,ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয় প্রাঙ্গনে স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম আকাশের সঞ্চালনায় স্কুলের পরিচালক মোঃ সহিদুল আলম লিটন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুর হোসেন খান।
এ সময় আরও বক্তব্য রাখেন,স্কুলের পরিচালক মোঃ সবুজ আহমেদ,রিপন চন্দ্র দে,মাইনুল হক,প্রধান শিক্ষক শাহিনা আজগরি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,স্বপ্নকুঁড়ি আধুনিক শিশু শিক্ষালয় বোরহানউদ্দিনে ১৯৯৯ সাল থেকে শিক্ষার্থীদের মেধাবিকাশে কাজ করে যাচ্ছে,প্রতিষ্ঠা লগ্ন শুরু থেকেই বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে,স্কুলটি পুরো জেলায় মডেল স্কুল হিসেবে সুনাম অর্জন করেছে।
এদিকে ২৫ বছর পূর্তি উপলক্ষে স্কুলটিকে আরো এগিয়ে নেওয়ার জন্য পুরো জেলায় স্কুলটিকে শীর্ষস্থানে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক,সভাপতি কবি ও সাহিত্যিক হাসান মাহমুদ।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ