ত্যাগের মহিমায় ঈদুল আজহা উপলক্ষে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে লাখ টাকা মূল্যের একটি গরু জবাই করে প্রায় ২শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৮ জুন) সকালে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান বাজারের উত্তর পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ উপহার প্রদান ও প্রবাসীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে ২শতাধিক পরিবারের মাঝে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কায়েস ফারুক এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাওলাদার সোহেল ইসলাম।
এসময় সংগঠনটির প্রধান উপদেষ্টা মো.আবদুর রাহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সেলিম হাওলাদার, বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.মামুন হোসেন, এডভোকেট মো.লিটন হাওলাদার , মামুন হাওলাদার, ফখরুদ্দিন ফিরোজ প্রমূখ।
উল্লেখ, ক্ষুদা ও দারিদ্র্যমুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ স্লোগানে গত ৬ বছর যাবত ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের ব্যানারে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছেন। এ ধারা অব্যাহত রাখতে সংগঠনটির উপদেষ্টা মো.রাহিম চৌধুরী, সভাপতি নাজিম আলম ও সম্পাদক হাওলাদার সোহেল ইসলামসহ অন্যন্য সদস্যরা বাংলাদেশ সরকার কতৃক সংগঠনটিকে নিবন্ধনের আওতায় আনার দাবি জানিয়েছেন।