• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

আশরাফুল আলম সজিব।। / ১৫৪ বার ভিউ
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

আশরাফুল আলম সজিব।। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে অনিবার্যভাবে পিআর পদ্ধতির প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, বিগত ৫৩ বছরের অভিজ্ঞতা বলছে—জনগণের ভোটাধিকার রক্ষায় পিআর পদ্ধতি ছাড়া অন্য কোনো নির্বাচনী প্রক্রিয়া দেশে টিকে থাকতে পারে না। এ পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে ফের ফ্যাসিবাদী শাসন জন্ম নেবে, ছড়িয়ে পড়বে কালো টাকা ও দমন-পীড়ন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি রেজাউল করিম গণসমাবেশে তিন দফা দাবি স্পষ্টভাবে তুলে ধরে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে করতে হবে, রাষ্ট্রে মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। তিনি দাবি করেন, এই তিন দফা এখন দেশের ৭০ শতাংশ ভোটারের অভিন্ন দাবি।
ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি—সব দলের শাসনই আমরা দেখেছি। মানুষ আর কোনো স্বৈরাচার, নির্যাতন, কিংবা বিদেশে অর্থ পাচারের রাজনীতি দেখতে চায় না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজির সভাপতিত্বে এবং ভোলা জেলা উত্তর ও দক্ষিণের সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম ও মাওলানা আব্বাস উদ্দিনের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাও.গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব মুফতি এসহাক মুহাম্মদ আবুল খায়ের, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শুরার সদস্য মাওলানা মোঃ কাজী মামুনুর রশিদ খান।
প্রধান অতিথি জনসভায় ভোলার ৪টি সংসদীয় আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেন।  প্রার্থীরা হলেন, ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, ভোলা-২ আসনের প্রার্থী মুফতি রেজাউল করিম, ভোলা-৩ আসনের প্রার্থী মুফতি মোসলে উদ্দিন, ভোলা-৪ আসনের প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন, কেন্দ্রীয় সুরার সদস্য আলাউদ্দিন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলার দক্ষিণের সভাপতি মুফতি মোহাম্মদ নুরুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ