• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে আগামীর ভোলা হবে উন্নয়নের নগরীঃ বিজেপি

আশরাফুল আলম সজিব / ১৬৫ বার ভিউ
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

আশরাফুল আলম সজিব।।বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে আগামীর ভোলা হবে স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়নের নগরী। মহান বিজয় দিবসের র্র্যালী শেযে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপি নেতৃবৃন্দ এ কথা বলেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা বিজেপির আয়োজনে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলা বাংলা স্কুল মাঠে ভাষানী মঞ্চ থেকে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে মহান বিজয় দিবসের একটি বিজয় র্র্যালী বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফ্যাস্টুন ও বাদ্যযন্ত্র বাজিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিজেপির জেলা কার্যালয়ের সামনের সড়কে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে বিজয় র্র্যালী শেষ করে।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাছিম বিল্লা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ নূরনবী, ভোলা সদর উপজেলা বিজেপির সাধারন সম্পাদক আবুল বশার বুলবুল, জেলা যুব সংহতির সভাপতি নূরে আলম টিটু, সেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ হোসেন, জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সর্দার কামাল হোসেন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ