• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ভোলায় যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ, শুল্ক ফাঁকির বড় চালান আটক

স্টাফ রিপোর্টার।। / ২৫ বার ভিউ
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার।। ভোলার চক বাজার এলাকায় কোস্ট গার্ড ও কাস্টমস্ বিভাগের যৌথ অভিযানে প্রায় দেড় লাখ টাকার নকল সিগারেট জব্দ করা হয়েছে। শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে এসব সিগারেট মজুদ করা হয়েছিল।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিওিতে সকাল ১১টার দিকে ভোলা সদর উপজেলার চক বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় কোস্ট গার্ড বেইস ভোলা এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে পরিচালিত অভিযানে দুটি গোডাউন তল্লাশি করা হয়।
তল্লাশিকালে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের উদ্দেশ্যে মজুদকৃত প্রায় ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩২ হাজার টাকা।
জব্দকৃত সিগারেটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, চোরাচালান ও অবৈধ পণ্য বাজারজাত রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ