স্টাফ রিপোর্টার।। ভোলা জেলার রাজাপুর ইউনিয়ন–এর ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আ. জলিল ফরাজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবারিক সূত্রে জানা যায়, গত ৭ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের তিন ছেলে—সুমন, রাকিব ও শাহিন বর্তমানে মালয়েশিয়া প্রবাসে কর্মরত রয়েছেন।
স্থানীয়রা জানান, আ. জলিল ফরাজী ছিলেন একজন ভদ্র, সজ্জন ও সমাজে সম্মানিত ব্যক্তি। তার মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। 🤲