• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

চাঁদ দেখা গিয়েছে, ১৭ জুন ঈদুল আজহা

নিউজ ডেস্ক / ৫৭২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৭ জুন, ২০২৪

বাংলাদেশের আকাশে শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন (সোমবার) দেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। শুক্রবার সন্ধ্যায় রংপুরের জেলার পীরগাছা উপজেলা উপজেলার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে। রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য সংবাদমাধ্যমে জানিয়েছেন।
তিনি বলেন, রংপুরের পীরগাছার ইটাকুমারী ইউনিয়নে চাঁদ দেখা গেছে বলে আমরা জানতে পেরেছি। ওখানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যারা রয়েছেন তারাও দেখেছেন। যারা দেখেছেন তাদের নামের তালিকা আমার কাছে আসছে। নামের তালিকা এলেই আমি চাঁদ দেখার সংবাদ জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানিয়ে দেবো।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ