• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

ঢাকা মিটফোর্ডে ব্যবসায়ীকে পাঁথর মেরে হত্যাকাণ্ডের প্রতিবাদে ভোলায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার।। / ২৯৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার।। যুবদল কর্তৃক ঢাকা মিটফোর্ডে ব্যবসায়ীকে পাঁথর দিয়ে মেরে লাশের উপর নিত্য করার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

শুক্রবার (১১/০৭/২৫) রাত ১০টায় ভোলার শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা।

চাঁদা না দেয়ায় ঢাকা মিটফোর্ডের এক ব্যবসায়িকে যুবদল নেতা কর্মীরা মারধর করে রাস্তায় ফেলে বিবস্র করে পাঁথর দিয়ে আঘাত করে লাশের উপর নিত্য করে। এমন একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে দেশ ব্যাপী প্রতিবাদের ঝর উঠে।

এ ঘটনার প্রতিবাদে ভোলায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা রাত ১০টার দিকে ভোলা শহরে একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে সদর রোড বরিশাল দালানের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ভোলা উত্তর শাখার সভাপতি মাওঃ সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম সহ আরও অনেকে।

এ সময় বক্তারা, মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান। অনতি বিলম্বে হত্যাকারীদের কঠিন বিচারের দাবী জানান তারা।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ