• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

তজুমদ্দিনে নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আশরাফুল আলম সজিব।। / ৩৮২ বার ভিউ
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

আশরাফুল আলম সজিব।। ‘জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে ভোলার তজুমদ্দিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ নৌবাহিনীর ১টি প্রশিক্ষিত চিকিৎসক দল। সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী একটি ক্যাম্পে এ চিকিৎসা কার্যক্রম সেবা পরিচালনা করে।
মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ প্রায় ৩০০ জন অসহায়, গরীব, দুঃস্থ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা জানান, বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ পেয়ে আমরা সকলে অনেক খুশি। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, ‘জুলাই পূর্ণজাগরণ’ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন স্থানে জনসেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে। তজুমদ্দিনের এই চিকিৎসা সেবা তারই অংশ।
শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ