ইয়াছিনুল ইমন।।বরিশালে মেঘনা গ্রুপের অব সিমেন্ট পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় বরিশাল ক্লাবে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ খোরশেদ আলম, সিনিয়র জি এম মোঃ নাছিরুল আলম সুমন, জি এম আঃ লতিফ, ঢালাই স্পেশাল ও মেঘনা সেম সুপার ডিলাক্স ডিজি এম জিয়ারুল ইসলাম, ব্রান্ড রিচার্স সিনিয়র ম্যানেজার অনিন্দ সরকার ,সিনিয়র ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান।
জানাগেছে, ব্যবসায়িক সাফল্য আরো দীর্ঘ স্থায়ী ও লাভজনক করার লক্ষ্যে বরিশাল বিভাগে ‘মিট এন্ড গ্রিট’ শীর্ষক ডিলার সম্মেলনের আয়োজন করে মেঘনা গ্রুপ।
এতে বিভাগের বিভিন্ন পরিবেশকগণ অংশ গ্রহণ করেন।