• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে উপজেলা শ্রমিক দলের সভাপতির রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ / ১৭৩ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম আকাশ।।ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আলমগীর মাতাব্বরের রোগ মুক্তির কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৪ঠা মার্চ মঙ্গলবার বিকালে বোরহানগঞ্জ কেন্দ্রীয় বাজার জামে মসজিদে পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শামীম মিয়ার উদ্যোগে ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,৩ মার্চ সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতব্বর,রাতেই তাকে প্রাথমিক চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে মঙ্গলবার সকালে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেন,বর্তমানে তিনি চিকিৎসার জন্য ঢাকা অবস্থান করছেন,তিনি যাতে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে নেতাকর্মীদের মাঝে ফিরে আসতে পারেন”এজন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মোঃ শামীম মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির সেলিম,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া,ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মাতাব্বর,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোলায়মান মিয়া,সাবেক ইউপি সদস্য নূর নবী প্রমুখ।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ